চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমিরাতে হুথিদের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:২৩ পিএম, ২০২২-০১-১৭

আমিরাতে হুথিদের হামলা, নিহত ৩

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে সন্দেহভাজন ড্রোন হামলায় তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
এদিকে হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। অপরদিকে আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী আবু ধাবির দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ড্রোন হামলার কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবু ধাবির পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক এলাকা মুসাফ্ফারের কাছে তিনটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ সাইটের কাছে আগুন লেগেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ছোট প্লেনের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ড্রোন থেকেই হয়তো হামলা চালানো হয়েছে। ওই হামলা থেকেই বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই হামলা থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এছাড়া এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
ইয়েমেনে আরব আমিরাতের অংশগ্রহণে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে হুথি বিদ্রোহীরা। এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানিয়েছেন, তারা আমিরাতের গভীরে সামরিক অভিযান চালিয়েছে। কয়েক ঘণ্টা পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর