শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৮:৩৪ পিএম, ২০২৫-০৭-১৬
সীতাকুণ্ড প্রেস ক্লাবের আয়োজনে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টা সীতাকুণ্ড প্রেস ক্লাবের হল রুমে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু'র সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, পৌরসভা বিএনপি'র সদস্য সচিব মো. চলু আহমেদ, উপজেলা জামায়াতের মিডিয়া অফিসার আবুল হোসেন, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, সীতাকুণ্ডের বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, চট্টগ্রাম উত্তরজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিবুল আবিদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সবুজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইকরাম হোসেন জিহাদ সহ অন্যান্য ছাত্র প্রতিনিধি।
বক্তারা বলেন, যতদিন পর্যন্ত এদেশে একটি নিরপেক্ষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত ফ্যাসিবাদ দূর হবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে সজাগ থাকার বিশেষ আহবান জানানো হয়। এছাড়া বক্তারা সন্ত্রাস দুর্নীতিমক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited