শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৫২ পিএম, ২০২৪-১০-২৭
২৩ অক্টোবর, ২০২৪ খ্রি. বুধবার বিকাল ৩:৩০ ঘটিকায় মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনান, চট্টগ্রাম এর অডিটোরিয়ামে Bangladesh Society for the Enforcement of Human Right - BSEHR এর আয়োজনে USAID এর অর্থায়নে ও Winrock International এর কারিগরি সহায়তায় USAID's Fight Slavery and Trafficking-In-Persons (FSTIP) প্রকল্পের আওতায় "Speed up Prosecution Procedure for Preventing of Human Trafficking'' শীর্ষক এক কেস ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়।
USAID’s FSTIP প্রকল্পের জেলা সমন্বয়কারী আডভোকেট মেহের জাকিয়া অয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, BSEHR, চট্টগ্রাম ইউনিটের সাধারণ সম্পাদক ও মানব পাচার বিরোধী টাস্কফোর্স, চট্টগ্রাম জেলার সদস্য সচিব অ্যাডভোকেট জামাল এইচ সাদাত।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম এর বিজ্ঞ বিচারক এএম জুলফিকার হায়াত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিশেষ পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী।
কর্মশালায় USAID’s FSTIP Activity সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্পের শাখা পরিচালক সিরাজুল ইসলাম কর্মশালায় সভাপতি "মানব পাচার প্রতিরোধ ও ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও করণীয়'' শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন। অতঃপর ধারণাপত্রের উপর বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম এর উপপরিচালক আতিয়া চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট তানজিলা মান্নান যুথী, অ্যাডভোকেট রসিক লাল বৈদ্য, অ্যাডভোকেট বরকত উল্লাহ খান, অ্যাডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট আসিফুর কামাল, অ্যাডভোকেট শাহজাহান, সাংবাদিক মুখলিসুর রহমান ফরহাদী, অধিকার এর ডিফেন্ডার ওসমান মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা প্রশাসন এনজিও শাখার অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম, মানব পাচার ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার সাইদুল ইসলাম, বেঞ্চ সহকারী এমদাদুল হক ও মানব পাচার মামলার ভিকটিম নুর নাহার প্রমুখ।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited