শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২৪-১২-১১
রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের (আরএনবি) দোকান প্রতি ২ লাখ টাকা, আর মাসে ৫ হাজার টাকা ভাড়ায় রেলওয়ের ভূমিতে অবৈধভাবে দোকান গেড়ে বসেছিলেন দখলদাররা! বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে এমন অভিযোগ করেন রিপন নামে অবৈধ এক দখলদার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রেলওয়ে পুলিশ ও আরএনবি।
রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ বলছে, কাকে টাকা দিয়েছে, কে টাকা নিয়েছে— সেটি ব্যাপার না। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
বুধবার (১১ ডিসেম্বর) অভিযান চালিয়ে ১২টি দোকান আর ৫টি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে দোকান করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো বাধা হয়েছিলো।
এদিকে সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উচ্ছেদ অভিযান শুরু হয় দুপুর আড়াইটার দিকে। উচ্ছেদ অভিযান শুরু করতে দেরি হওয়ার বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অভিযান শুরু হওয়ার কথা ছিলো সকাল ১০টায়। তবে যান্ত্রিক ত্রুটি হওয়ায় উচ্ছেদ কার্যক্রম দেরিতে শুরু হয়। আমরা যে স্কেভেটর (ভেকু) ঠিক করেছিলাম সেটির মালিক আমাদের ১১টায় জানায় যে স্কেভেটর স্টার্ট নিচ্ছে না। পরে আরেকটি ঠিক করি। পরবর্তীতে শুনতে পাই ৮-৯টি মোটর সাইকেল তাদেরও ভয়ভীতি দেখিয়ে আসতে বাধা দিচ্ছে। পরে আমি আরএনবির টিম নিয়ে গিয়ে নিরাপত্তা দিয়ে তাদের এনে অভিযান শুরু করেছি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এসএম শহীদুল ইসলাম বলেন, আমার জানা নেই কে বা কারা ভাড়া দিয়েছে। তবে রেলওয়ে পুলিশ ভাড়া দেয়নি এটা আমি নিশ্চিত করছি।
চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ (জিআরপি) পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বলেন, ‘রেলের জায়গা আমরা কীভাবে ভাড়া দিবো? আমরা এসব কিছুই জানি না। আমাদের ভাড়া দেয়া বা ভাড়া আদায়ের সুযোগ নেই। এটা রেলওয়ে পুলিশের কাজ না।’
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited