শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৯:২৯ পিএম, ২০২১-১২-১৩
হাটহাজারীতে মিনি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সাড়ে তিনটার দিকে হাটহাজারী- নাজিরহাট মহাসড়কের বোডস্কুল সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এসময দুর্ঘটনা কবলিত ট্রাক চালক মোঃ নেজাম (৫৩) কে আটক করা হয়। নিহত শিশু ষোলশহর ২ নং গেইট মেহেরগলি এলাকার আবদুল কাদের এর পুত্র। স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চারিয়া বোডস্কুল সংলগ্ন জোড় ইজতেমায় শ্রম দিতে আসেন চার বন্ধু। বিকাল সাড়ে তিনটায় দিকে রাস্তা পাড় হওয়ার সময় নাজিরহাটমুখী একটি মিনি ট্রাক আরাফাতকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় সরকারহাট বাজার থেকে আটক করে। নাজিরহাট হাইওয়ে পুলিশ মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। তাছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক চালককে আটকরা হয়েছে। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মোহাম্মদ আবুল কাশেমের ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited