শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১০ পিএম, ২০২৫-০৯-০৯
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ৯ এপিবিএন অভিযানে ২১২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১১২০ টাকা জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ। তিনি জানান, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাটস্থ চাঁন মিয়া গলির গুড়া মসলার মিল সংলগ্ন নজুমিয়ার পরিত্যক্ত ভাঙ্গা বিল্ডিং ছাদের উপর থেকে দুজন মাদক কারবারিকে আটক করা হয়। এদের মধ্য মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৪) কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন ১৮ গ্রাম, মূল্য অনুমান ৬০ হাজার টাকা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও মোঃ তরিকুল ইসলাম ইমন (২৪) কাছ থেকে ২৪৫ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট যার অনুমান ৩ হাজার ৬০০ টাকা।
সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) অংশু কুমার দেব এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) বিপ্লব চন্দ্র নাহা এবং অন্যান্য অফিসার-ফোর্স’সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ৯-এপিবিএন সহকারী পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) অংশু কুমার দেব নের্তৃত্বে সঙ্গীয় এসআই বিপ্লব চন্দ্র নাহা পুলিশ ফোর্স নিয়ে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ তরিকুল ইসলাম ইমনের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাটি রেকর্ড পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম পাচঁলাইশ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited