শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৫:১৯ পিএম, ২০২৪-১২-০২
চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার চৌকস কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় রবিবার মিথ্যা ঘোষণায় আমদানি করা কন্টেইনারে ৭৪০ টি কার্টনে আরব আমিরাতের তৈরি LAMER ব্রান্ডের ৭৪ লক্ষ শলাকা সিগারেট আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদীর ইপিজেড খিয়াটি ল্যাদার ইনোভেশন বিডি লিমিটেড গৃহস্থালি পণ্যের ঘোষণায় থাইল্যান্ড থেকে এ চালানটি আমদানি করে। চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য পেয়ে এটি আটকে দেয় কাস্টমস হাউসের এআইআর টিম। এরপর এটি শতভাগ কায়িক পরীক্ষা করে ৭৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারি কমিশনার মোঃ রাজিব হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, চালানটির শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক দেড় কোটি টাকা এবং এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। অর্থাৎ মিথ্যা ঘোষণায় চালানটি আমদানি করে প্রায় ৯ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। চালানটি আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited