চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুর্গাপূজায় একাধিক স্তরে নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৪ পিএম, ২০২৬-১০-১৭

দুর্গাপূজায় একাধিক স্তরে নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

পাশাপাশি গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিংও চালানো হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।


তিনি বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমন চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়।

তাঁর সফর ঘিরে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও সমন্বয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীতে প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপ রয়েছে।

মণ্ডপের সংখ্যা বিবেচনায় নিয়ে অনেক আগে থেকেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। র‍্যাবের পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে এসআরবি সদস্যরা নিয়মিত পরিদর্শন ও মোবাইল টহল দেবেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে। বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে র‍্যাবের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।
গুজব ও অপপ্রচার প্রসঙ্গে এসআরবি-৭ অধিনায়ক বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। এ বিষয়ে র‍্যাব সতর্ক রয়েছে। সারাদেশ ও চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি চালানো হচ্ছে। কোনো অপপ্রচার ছড়ালে প্রকৃত তথ্য তুলে ধরে তা মোকাবিলা করা হবে। 

দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত


আগামীকাল আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী 

আগামীকাল আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী 

নিজস্ব প্রতিবেদক : ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাদ à¦...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

আমাদের ডেস্ক : : যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬&r...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৬২৭ জন

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৬২৭ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা করে বিএনপির চট্টà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর