শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৭:৪২ পিএম, ২০২৫-০৯-২৮
কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপ সড়কে মোটরবাইক ও কার্ভাডভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ জন আরোহী নিহত হয়েছেন এবং ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তার পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি তবে তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালি বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার সময় শাহ্পরীর দ্বীপ দৃষ্টিনন্দন সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতরা হলেন, সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাটাবনিয়া এলাকার মৃত আনু মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২), কক্সবাজারের সমিতি পাড়ার আমির হামজার পুত্র আব্দুর রউফ (২১) ও আহত মো: হাসান অজ্ঞাত। তার পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি তবে তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালি বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। নিহত ২জন আপন শেলক- দোলা ভাই বলে পরিবার জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর।
তিনি জানান, ঘটনাটি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited