শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৩৪ পিএম, ২০২৪-০৯-২৬
আলমগীর মানিক
রাঙামাটি শহরে কােনা প্রকার উষ্কানী ছাড়াই সংগঠিত সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো অনাঙ্ক্ষিত ঘটনায় আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রধান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের ইসলামিক সেন্টারে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রধান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান। সংগঠনটির রাঙামাটির জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মনছুরুল হক, প্রচার সম্পাদক এ্যাড. হারুনর রশিদ, পৌর জামাতের সহ-সম্পাদক ও শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক অ্যাড জিল্লুর রহমান'সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গত ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘাতে সংগঠিত অনাঙ্ক্ষিত ঘটনায় আহত পাহাড়ি বাঙালি ১০ জনকে প্রত্যাককে ৫হাজার টাকা করে মোট ৫০হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের মানুষের ভ্যানগার্ড হিসেবে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণসহ সকল সম্প্রদায়ের মানুষের যেকোনো বিপদের পাশে থাকে। পাহাড়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে মন্তব্য করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে যে সাম্প্রদায়িক সংঘাত হয়েছে তা পূর্ব পরিকল্পিত। যারা ২৪এর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই এসব ষড়যন্ত্র মোকাবিলায় সকল সম্প্রদায়কে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited