শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:২৫ পিএম, ২০২০-০৮-১১
রেকর্ডের পর রেকর্ড ভেঙে উত্থানের পর এবার পড়তে শুরু করেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে গতকালের চেয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সোনার দাম কমেছে ২৫ ডলার (দুপুর ১.২০টা)। সোনার পাশাপাশি নতমুখীভাব রূপারও।
গোল্ড প্রাইসের পরিসংখ্যানে দেখা যায়, ৭ আগস্ট নিউইয়র্ক সময় সকাল ৯টার আগে বাজারে পড়তে শুরু করে সোনার দাম। ওই সময় প্রতি আউন্স সোনা বিক্রি হয় ২ হাজার ৬১ ডলারে। ওই দিন কমতে কমতে ২ হাজার ১৮ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। এরপরে অবশ্য উর্ধমুখী প্রবণতা দেখিয়ে সেদিন বাজার শেষ হয় ২ হাজার ৩৫ ডলার।
৮ আগস্ট আন্তর্জাতিক বাজারে মোটামুটি এই দামের আশেপাশেই সোনা বিক্রি হয়। দিনও শেষ হয় ২ হাজার ৩৫ ডলারেই। ৯ আগস্ট এই দামে বাজারে এলেও সময়ের সঙ্গে সঙ্গে পড়তে থাকে মূল্যবান এই ধাতুর দাম। নেমে আসে ২ হাজার ২৫ ডলারে। এরপর ওঠানামার মধ্য দিয়ে ২ হাজার ৩০ ডলারের সেদিনের লেনদেন শেষ হয় সোনার।
১০ আগস্ট বেশ খানিকটা চড়ে যায় বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে সমাদৃত সোনার দাম। সেদিন বেশিক্ষণ ২ হাজার ৪৬ ডলারে বিনিয়োগকারীদের হাত বদল হয় প্রতি আউন্স সোনা। এরপর পড়তে পড়তে দাম নেমে আসে ২ হাজার ২৯ ডলারে।
আজ (১১ আগস্ট) এই ধাতুটি লেনদেন হচ্ছে মোটামুটি ২ হাজার ৪ ডলার থেকে ২ হাজার ২৭ ডলারের মধ্যে। ১ হাজার ৯৯০ ডলারেও হাত বদল হয়েছে ধাতুটি।
এদিন, প্রতি আউন্স রূপা হাত বদল হচ্ছে গতকালের চেয়ে ১ ডলারের বেশি কম দামে। দুপুরে প্রতি আউন্স রূপা বিক্রি হতে দেখা যায় ২৮.১৮ ডলারে যা গতকালকের চেয়ে ১.০৫ ডলার কম।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited