চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এলাকাবাসীর স্মারকলিপির একদিন পরই অভিযান : রাঙামাটিতে ১৪ মামলার পলাতক দিপুসহ গ্রেপ্তার ৮,ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৪৪ পিএম, ২০২৬-০৭-৩১

এলাকাবাসীর স্মারকলিপির একদিন পরই অভিযান : রাঙামাটিতে ১৪ মামলার পলাতক দিপুসহ গ্রেপ্তার ৮,ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার

রাঙামাটি শহরে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপুসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল। স্থানীয়দের অভিযোগ, দিপুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা, এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন এবং মাদক ব্যবসায় বাধা দিলে হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ছিল।

জানা গেছে, বুধবার (২৯ জুলাই) সকালে ও বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কাছে পৃথকভাবে স্মারকলিপি দেন এলাকাবাসী ও অভিভাবকরা। স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, দিপুর মাদক ব্যবসার কারণে এলাকার বহু কিশোর ও তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দিপুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানান।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, দিপুর মাদক ব্যবসায় বাধা দিলে তার স্বজনরা, শ্যালক ও পরিবারের অন্যান্য সদস্য এলাকাবাসীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি প্রকাশ্যে "খুন করে ফেলা হবে" বলেও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন স্থানীয়রা। এসব ঘটনায় এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল বলেও তারা উল্লেখ করেন।

স্থানীয়দের অভিযোগ, দিপুর বাসায় প্রকাশ্যেই মাদক কেনাবেচা চললেও ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। তবে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অবগত হওয়ার পর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাৎক্ষণিকভাবে দিপুকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তার নির্দেশনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বনরূপা এলাকা থেকে ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে দিপুর পাশাপাশি মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক কারবারিদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে অভিযান চলবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর