চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফেসবুক: শুধু সময়ের অপচয় নয়, সময়ের বন্ধুও

আমাদের ডেস্ক :    |    ০৬:০৮ পিএম, ২০২৬-০৬-১০

ফেসবুক: শুধু সময়ের অপচয় নয়, সময়ের বন্ধুও

জিন্নাহ চৌধুরী 

ফেসবুক নিয়ে অনেকেরই ধারণা—এটা নাকি সময় নষ্টের জায়গা, মেধার অপচয়, এক ধরনের বাজে নেশা। হয়তো অনেক ক্ষেত্রে কথাগুলো সত্যিও হতে পারে। কিন্তু প্রতিটি মাধ্যমের মতো ফেসবুকও আসলে নির্ভর করে আমরা সেটাকে কীভাবে ব্যবহার করছি তার উপর।

২০১৩ সালের রমজানে আমি দ্বিতীয়বার ওমরাহ করতে মক্কায় গিয়েছিলাম। শুধু বিমান টিকিট কেটে, কোনো মোয়াল্লেম বা হোটেল বুকিং ছাড়াই। যাওয়ার আগে ফেসবুক বন্ধু আমিনুল ইসলাম (মক্কা) আমাকে সাহস দিয়েছিল। বলেছিল, কোনো সমস্যায় পড়লে তার নম্বর দিতে,পুলিশ কে সত্যিই বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলাম। পরে আরবিতে কথা বলে সে আমাকে দায়িত্ব নিয়ে গ্রহণ করল। নিজের কর্মস্থলের কাছেই থাকার ব্যবস্থা করে দিল আমিনুল,  অল্প খরচে খাবারের ব্যবস্থাও করে দিল। প্রবাসের মাটিতে একজন ফেসবুক বন্ধুই তখন হয়ে উঠেছিল আপনজন।

আজ আরেকটি কঠিন সময় পার করছি। আমার মা প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এসডিইউ, আইসিইউ, কেবিন—অনেক পথ পাড়ি দিতে হয়েছে। এই সময়ে মায়ের জন্য যখন ৮ ব্যাগ বি-পজিটিভ রক্তের প্রয়োজন হলো, তখন আমি আশ্রয় নিলাম সেই ফেসবুকের কাছেই।

একটি পোস্ট, কয়েকটি ইনবক্স, আর তারপর মানুষের ভালোবাসার বন্যা।

গোফরান উদ্দিন টিটু, বিকিরণ বড়ুয়া, প্রমিতির স্কুল বন্ধু ইশমাম, আমার বন্ধু পান্না চৌধুরীর ছেলে মাশফি—তারা প্রত্যেকে রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছে। আরও অনেকে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেছেন—শুভাগত শুভ, হেলাল, রেজাউল করিম, অরুশ শীল, বেলাল, হ্যাপি, সাগরের মেয়ে মেহরুসহ অনেকেই।

তখন উপলব্ধি করেছি, ফেসবুকের বন্ধু তালিকায় থাকা সব মানুষ শুধু নাম নয়। বিপদের দিনে তাদের অনেকেই হয়ে ওঠেন আত্মীয়ের চেয়েও কাছের মানুষ।

ফেসবুকে সময় নষ্ট হয়—এ কথা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে এখানে গড়ে ওঠে সম্পর্ক, জন্ম নেয় মানবিকতা, পাওয়া যায় সহমর্মিতা। জীবনের কঠিন মুহূর্তে অনেক সময় রক্তের সম্পর্ক যেখানে দূরে থাকে, সেখানে একটি ফেসবুক পোস্টই ডেকে আনে অচেনা মানুষের হাত।

তাই আমার কাছে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়; এটি স্মৃতির ভাণ্ডার, সম্পর্কের সেতু, আর বিপদের দিনে নির্ভরতার একটি নাম।
ফেসবুক শুধু সময়ের অপচয় নয়, সময়ের বন্ধু। আর সেই বন্ধুদের প্রতি আজীবন কৃতজ্ঞতা। 

জিন্নাহ চৌধুরী, কবি, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর