চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নতুন সিনেমায় সুষমা

বিনোদন ডেস্ক :    |    ০৭:১৯ পিএম, ২০২২-০২-১৪

নতুন সিনেমায় সুষমা

সুষমা সরকারকে সাধারণত নাটকের অভিনয়েই বেশি দেখা যায়। তবে যে কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করেছেন প্রত্যেকটিতেই তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। সিনেমায় তার নতুন খবর হলো ব্রিটিশ বাংলাদেশি পরিচালক সাদিক খানের নতুন সিনেমা ‘এ-ব্লেজড ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এতে অভিনয় করা প্রসঙ্গে সুষমা সরকার বলেন, এটি মূলত শহরে রূপকথার গল্পের সিনেমা। এরই মধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকসনের কাজ শেষ হয়েছে। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। যে কারণে আমি নিজেও সিনেমাটিতে অভিনয়ের আগে বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমার বিশ্বাস এই সিনেমাটি বাংলা সিনেমার দর্শকের জন্য নতুন কোন ইতিবাচক বার্তা নিয়ে আসবে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই সিনেমার পুরো টিমের কাছে। আমি আমার মেধার সবটুকু দিয়ে কাজটা করার জন্য প্রস্তুত।

সুষমা সরকার জানান, এ মুহুর্তে বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজ করা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নাটকগুলো হচ্ছে- নজরুল ইসলাম রাজুর ‘এ এমন পরিচয়’ (জি-ফাইভের জন্য), রাফাত মজুমদার রিংকুর ‘জয়েন্ট ফ্যামিলি’, সকাল আহমেদ’র ‘সাদা সিধে ছোট ভাই’ ইত্যাদি। এছাড়াও বিটিভিতে কাজী রশীদুল হক পাশার রচনায় ‘দশে দশ’ নাটকেও অভিনয় করছেন তিনি। ধারাবাহিক নাটকগুলোর প্রত্যেকটিতে সুষমা বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে জানান।

মুক্তির অপেক্ষায় আছে সুষমা সরকার অভিনীত নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, রাজীব আহসানের ‘উড়াল’, ফজলুল তুহিনের ‘গাঙকুমারী’। সুষমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘ডুব সাঁতার’, ‘বাদশা’, ‘ভুবন মাঝি’, ‘দহন’, ‘সাপলুডু’, ‘গোর’ ,‘নবাব এলএলবি’। সুষমা অভিনীত প্রথম নাটক ছিল ‘সাদা মেঘের বৃষ্টি’। 

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর