শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৪-২২
ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও এলাকায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ মাসুদুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও ফটিকছড়িতে শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কাজে তার অবদান ইতিবাচক সাড়া ফেলেছে। মাসুদুর রহমান জানান, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। জনগণের সমর্থন পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথাও জানান।
উল্লেখ্য, তিনি ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করে বর্তমানে ব্যবসা ও কমিউনিটি কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত থেকে দেশ-বিদেশে কাজ করে যাচ্ছেন। দেশে লিম ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে সামাজিক, ক্রীড়া, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি।
এদিকে ফটিকছড়ি পৌরসভার সাধারণ ভোটারদের প্রত্যাশা যে-ই প্রার্থী হোন না কেন, তিনি যেন সততা, দক্ষতা ও জনকল্যাণমূলক মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited