শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৭:০২ পিএম, ২০২২-০১-০৫
লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭টি ড্যাম্পারগাড়ী ও ১ টি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
উপজেলার পুটিবিলা বড়–য়া পাড়া এলাকায় ডলু খালের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা ।
জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজার সংলগ্ন বড়ুয়া পাড়া এলাকায় ডলু খালের পার্শ্বের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি করে আসছিল একটি প্রভাবশালী মহল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখান থেকে ৭টি ডাম্পারগাড়ী ও ১টি এস্কেভেটর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা জানান, পুটিবিলার বড়ুয়া পাড়া এলাকায় ডলু খালের পাড়ের ছড়া থেকে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন করছিল একটি মহল। এমন খবরের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ৭টি ড্যাম্পারগাড়ী ও ১টি এস্কেভেটর জব্দ করেছি। অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ ধ্বংসকারী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা শরফুদ্দিন খান সাদি, উপজেলা ভূমি অফিস সহকারী মো: ইব্রাহিম ও নয়ন দাশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited