চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশ বিএনপিকে সু-সংগঠিত করতে সম্মেলন

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৮:৫৭ পিএম, ২০২২-০৭-১৪

চন্দনাইশ বিএনপিকে সু-সংগঠিত করতে সম্মেলন

দীর্ঘদিন পর সু-সংগঠিত হতে যাচ্ছে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি। ইতোমধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে দলকে সু-সংগঠিত করে উপজেলা ও পৌরসভা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

আগামী জাতীয় সংসদ নিবার্চন কে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের কার্যক্রম অব্যাহত
রেখেছে। গত বছর ১৩ জুন উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা বিএনপি আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর থেকে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার কার্যক্রম শুরু হয়।সে ধারাবাহিকতায় খুব শীঘ্রই সম্মেলন অথবা সিলেকশনের মাধ্যম্যে গঠন করা হবে উপজেলা ও দুই  পৌরসভা বিএনপি’র পূণার্ঙ্গ কমিটি। 

২০০৬ সালের ৬ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল অলি বিএনপি থেকে বেরিয়ে এলডিপি গঠন করা হলে। বিএনপির একটি বিশাল অংশ কর্ণেল অলি’র এলডিপিতে চলে যাওয়ায় অনেকটা বেকায়দায় পড়ে ছিল চন্দনাইশ বিএনপি। এরপরই মাঝ পথে চন্দনাইশ বিএনপিতে নেমে এসে নেতৃত্বের শূন্যতা। দলকে সু-সংগঠিত করতে এড. নুরুল ইসলামকে সভাপতি, সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে এ কমিটি মাঠে ময়দানে রাজনৈতিক কর্মকান্ড  চালিয়ে যান। গত তত্ত্ববধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের ছোট ভাই ডা. মহসিন জিল্লুর করিম বিএনপির রাজনীতিতে এসে দলকে চিকিৎসা সেবার মাধ্যমে জনগণের মধ্যে গিয়ে সু- সংগঠিত করার  চেষ্টা করেন। মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদত হোসেনের সমর্থিত একটি গ্রুপ রাজনৈতিক মাঠে অবস্থান করে। ফলে দ্বিধাবিভক্তি শুরু হয় চন্দনাইশ বিএনপি। পযার্য়ক্রমে চন্দনাইশ বিএনপি তিন ধারায় বিভক্ত হয়ে পড়ে । ফলে যে যার মত করে রাজনৈতিক কর্মসূচি পালন করে।

বিএনপি নেতাকর্মীর জানান ,আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মামলা-হামলার ভয়ে অনেক নেতা-কর্মী রাজনীতি ছেড়ে বিভিন্ন পেশায় ও বিদেশে পাড়ি জমিয়েছে। আবার অনেকে আছেন রাজনীতিকে নেশা হিসেবে গ্রহণ করে মামলা ও জীবনের ঝুঁকি নিয়ে দলের পদ-পদবী ব্যবহার করে অনেকটা আতংকের মাঝে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বর্তমানে চন্দনাইশ বিএনপি, দুই  পৌরসভা বিএনপি তে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যে যার এ জেন্ডা বাস্তবায়নে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন।  উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী বলেছেন, দক্ষিণ  জেলা বিএনপি’র নির্দেশে আহবায়ক কমিটি গঠন হওয়ার পর নেতা-কমীদের সঙ্গে নিয়ে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করেছেন। নিয়মতান্ত্রিকভাবে দক্ষিণ জেলা বিএনপি’র নির্দেশে উপজেলা ও দুই পৌরসভা বিএনপি কমিটি গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে  গঠিত কমিটির নেতৃবৃন্দরা রাজনৈতিকভাবে মাঠে ময়দানে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, কমিটি গঠনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে থাকা ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। সবার লক্ষ্য একটাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করে আগামী নিবার্চনে অংশ গ্রহনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর