চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন ইংল্যান্ডের

চবি প্রতিনিধি :    |    ০৩:৪৯ পিএম, ২০২০-১২-০২

করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন ইংল্যান্ডের


প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) বিবিসি এ তথ্য জানায়।
যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ফাইজারের ভ্যাকসিন কোভিড-১৯  প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর।
অনুমোদন পাওয়ায় জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি  প্রয়োগ করার অনুমতি পেলো ফাইজার।  ফলে উচ্চঝুঁকিতে রয়েছেন, এমন ব্যক্তিদের ভ্যাকসিনটি দেওয়া যাবে এবং ভ্যাকসিন দেওয়ার কিছুদিনের মধ্যেই শরীরে রোগ  প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
ইতোমধ্যে যুক্তরাজ্য ভ্যাকসিনটির চার কোটি ডোজ অর্ডার করেছে।  প্রত্যেককে দু’টি ডোজ দেওয়া হবে। এতে সহজেই দুই কোটি মানুষের শরীরে ভ্যাকসিনটি  প্রয়োগ করা যাবে।
খুব শিগগিরই  প্রায় এক কোটি ভ্যাকসিন পাবে যুক্তরাজ্য। দ্রুততম সময়ের মধ্যে মাত্র ১০ মাসে ভ্যাকসিনটি তৈরি হয়েছে। একই ধাপ অনুসরণ করে আগে নতুন ভ্যাকসিন উদ্ভাবিত হতে অন্ততত এক দশক সময় লাগতো।
নতুন এই ভ্যাকসিনটি একটি এমআরএনএ ভ্যাকসিন। এতে করোনা ভাইরাসের জেনেটিক কোডের ক্ষুদ্র একটি অংশ রয়েছে, যা শরীরে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি তৈরি করবে। এর আগে কখনো মানুষের শরীরে প্রয়োগের জন্য এমআরএনএ ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক যৌথভাবে এ ভ্যাকসিনটি তৈরি করেছে।
তবে বিশেষজ্ঞরা জানান, ভ্যাকসিন  প্রয়োগ শুরু হলেও সবাইকে এখনো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার পাশাপাশি, আক্রান্ত হওয়ার লক্ষণ থাকলে পরীক্ষা করাতে এবং আইসোলেশনে থাকতে হবে।
 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর