চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ট্রেনের ১৫০ কোচ কেনার প্রক্রিয়াতেই অনিয়ম-দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৪ পিএম, ২০২০-১২-২৪

ট্রেনের ১৫০ কোচ কেনার প্রক্রিয়াতেই অনিয়ম-দুর্নীতি



রেল মানে লুটপাটের কারখানা। এমন কোন খাত নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। কেনায় দুর্নীতি, সংস্কারে দুর্নীতি, নিয়োগ পদোন্নতিতে দুর্নীতি। কোন কাজ না করেও ঠিকাদাররা বিল নেয়। এবার দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ১৫০টি রেলকোচ (ক্যারেজ) কেনার প্রকল্প  প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। অনিয়মের আড়ালে হয়েছে বড় দুর্নীতি।
সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নির্দেশের পর রেলপথ মন্ত্রণালয়ের তদন্তে তা ধরাও পড়েছে। এই অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও এবার দুর্নীতি দমন কমিশন-দুদকে এ বিষয়ে অভিযোগ জমা পড়তে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষও এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন সংস্থা বিষয়টির তদন্তে গুরুত্ব দিচ্ছে। যদিও রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের একটি চক্র এই অনিয়ম লুকিয়ে রাখতে এরই মধ্যে নানা  প্রভাব খাটিয়েছে। রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন অবশ্য বার বার বলছেন, রেলে দুর্নীতি মেনে নেওয়া হবে না। ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা বলেন, রেলকোচ কেনার আগেই অনিয়ম হয়েছে। দুদকে অভিযোগ পাঠানো হয়েছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই এই অভিযোগ পৌঁছে যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগ  প্রমাণিত হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ১৫০টি রেলকোচ কেনার প্রকল্পে অনিয়ম করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান মনসুর। তিনি এক্ষেত্রে বিধি লঙ্ঘন করেছিলেন। সরকারি নিয়ম অনুসারে, ১৫০টি রেলকোচ কেনার দরপত্র সংবাদপত্রে আহ্বানের আগেই ‘অফিশিয়াল এস্টিমেট’ সিলগালা করে  প্রকল্প পরিচালকের নিজের হেফাজতে রাখার কথা। কিন্তু প্রকল্প পরিচালক ২০১৯ সালের ৭ আগস্ট দরপত্র আহ্বানের দুই মাস পর এস্টিমেট সিলগালা করেন। এক্ষেত্রে প্রকল্প পরিচালক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে।  প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান মনসুর এ ব্যাপারে বলেছেন. এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।
চলতি বছরের গত ২৪ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এ  প্রকল্পের ক্রয় প্রস্তাব প্রক্রিয়ায় বিধি না মানার অভিযোগ স্পষ্ট ধরা পড়ে। ওই সভায় বিষয়টির তদন্তে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) প্রণব কুমার ঘোষকে প্রধান করে গঠন করা হয় কমিটি। ওই সভায় দরপত্র প্রক্রিয়ার অনিয়মে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
রেলপথ মন্ত্রণালয় তদন্ত করে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে বিধি না মানার অভিযোগের সত্যতা পায়। তবে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি রেলকোচ কিনতে ২০১৭ সালের ১ জুলাই প্রকল্প অনুমোদিত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ১৫০টি রেলকাচ কেনার চুক্তি স্বাক্ষরিত হয় চলতি বছর গত ২৯ জুলাই। চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১৮ থেকে ৩০ মাসের মধ্যে কোচগুলো বাংলাদেশ রেলওয়ের কাছে সরবরাহের কথা।  প্রকল্পের চুক্তিমূল্য ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর