শিরোনাম
ঢাকা অফিস : | ১২:২৫ পিএম, ২০২৪-১১-০৭
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে সরকারের অতিরিক্ত সচিব মোঃ রেজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহাঃ বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। মধ্যবর্তী এ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত ০৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা হতে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে । বিসিএস ১৭ তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের পূর্বে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited