চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে আরও ১২৮ জনের করোনা পজিটিভ, মৃত্যু ১, সুস্থ ৬৭

স্টাফ রিপোর্টার :    |    ০১:৩১ পিএম, ২০২০-০৮-১৮

চট্টগ্রামে আরও ১২৮ জনের করোনা পজিটিভ, মৃত্যু ১, সুস্থ ৬৭

চট্টগ্রামে নমুনা পরীক্ষা বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়ে গেছে শনাক্তও। গত ২৪ ঘন্টায় ৮২২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৮ জন; এর মধ্যে ১০৩ জন নগরের ও ২৫ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৯৬৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ২৮৩ জন নগরের ও ৪ হাজার ৬৮২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৫৩ জন; এর মধ্যে ১৭৫ জন নগরের ও ৭৮ জন উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪৪ জনের ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২২ ও উপজেলার ৬ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে চট্টগ্রামের ৪৬ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের করোনা পরীক্ষা করে কারও মধ্যে রোগটি পাওয়া যায়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৮ জন ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে আনোয়ারার ১, পটিয়ার ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৭, ফটিকছড়ির ৬, হাটহাজারীর ৩ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৭ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৬৪৬ জন করোনা রোগী।

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর