চট্টগ্রাম   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ: শিক্ষার্থীদের জন্য হাফ, ২১ সেপ্টেম্বর থেকে চার্ট না থাকলে ব্যবস্থা

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৮:২২ পিএম, ২০২৬-০৯-১৯

বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ: শিক্ষার্থীদের জন্য হাফ, ২১ সেপ্টেম্বর থেকে চার্ট না থাকলে ব্যবস্থা

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক সভাপতিত্ব করেন। এতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার অফিসার ইনচার্জ (ওসি), মালিক পরিবহন সমিতির নেতৃবৃন্দ, যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইউএনও কার্যালয় থেকে ফুলতলা পর্যন্ত ভাড়াও ৫ টাকা নির্ধারণ করা হয়।

স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সকল সিএনজিতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে বলা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সিএনজি চালকদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেওয়া হয়।

নির্ধারিত ভাড়া ও সভায় গৃহীত সিদ্ধান্তগুলো চালক ও যাত্রীদের মধ্যে প্রচারের জন্য মালিক পরিবহন সমিতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

সভায় আরও বলা হয়, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা নির্ধারিত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

রিটেলেড নিউজ

মীরসরাইয়ে অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার

মীরসরাইয়ে অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে অভিযান চালিয়ে একটি দেশে তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার ও চারটি দেশিয় অস্ত্রসà¦...বিস্তারিত


পাহাড়ের নিভৃত জনপদে শিক্ষার আলো, নতুন স্বপ্নের দুয়ার খুলল ম্রো শিশুদের

পাহাড়ের নিভৃত জনপদে শিক্ষার আলো, নতুন স্বপ্নের দুয়ার খুলল ম্রো শিশুদের

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদে শিক্...বিস্তারিত


লোহাগাড়ায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক, স্ত্রীর অভিযোগেই ধরা

লোহাগাড়ায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক, স্ত্রীর অভিযোগেই ধরা

লোহাগাড়া প্রতিনিধি : : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফটোগ্রাফির দোকান থেকে প্রায় ৮ লাখ ৮৩ হাজার টাকার ক্যামেরা ও সরঞ্জাম চà§...বিস্তারিত


হালদা নদীর চরে যত্রতত্র গরু জবাই: দূষিত হচ্ছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

হালদা নদীর চরে যত্রতত্র গরু জবাই: দূষিত হচ্ছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : উত্তর চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক জনপথ ও ঐতিহ্যবাহী নাজিরহাট বাজার। এখানকার মাংসের বাজà¦...বিস্তারিত


চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ  : চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি প...বিস্তারিত


হালদার দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ, ২৩টি বিপন্ন

হালদার দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ, ২৩টি বিপন্ন

নিজস্ব প্রতিবেদক : হালদা নদীর দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করেছেন গবেষকরা। এসব উদ্ভিদের মধ্যে ৫১৭টি ঔষà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর