শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫০ পিএম, ২০২১-০৭-১৮
কোরবানির ঈদের বাকি আর মাত্র তিনদিন। তাই ক্রেতারা ভিড় জমাচ্ছেন হাটগুলোতে। শুরু হয়েছে বেচাকেনা। আগের মতো দেখাদেখিতে সময় নষ্ট করছেন না তারা। কয়েকটি বাজার ঘুরেই মিলিয়ে নিচ্ছেন কাঙ্ক্ষিত পশুটি। নগরের বিবিরহাটে গরু কিনতে আসা বাবুল আহমেদ বলেন, দুইদিন ধরে নগরের বিভিন্ন বাজারে গিয়ে গরু দেখেছি। সময়ও অনেক নষ্ট হয়েছে। কোরবানির দিনক্ষণও ঘনিয়ে আসছে। তাই আর দেরি না করে ৭০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনলাম। শুধু বাবুল নয়, নগরের সাগরিকা বাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় গরু কিনেছেন আবু তোরাব পরশ। এছাড়াও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের পাশে টিকে গ্রুপের মাঠ সংলগ্ন হাটে গরু কিনতে এসেছেন আব্দুল্লাহ হামিদ রাকিব। তিনি ও তার বাবা ৮০ হাজার টাকায় গরু কিনেছেন। নগরের বিভিন্ন পশুরহাটে গরু কেনার ধুম পড়েছে। করোনা পরিস্থিতির কারণে অধিক ঘুরাঘুরি না করে ক্রেতারা গরু কিনেছেন অল্প সময়ে। সরেজমিন দেখা যায়, একের পর এক গরুবাহী ট্রাক ঢুকছে বাজারগুলোতে। ব্যবসায়ী ও বেপারিরা ব্যস্ত সময় পার করছেন। স্থায়ী-অস্থায়ী সব হাটে চলছে হরদম বেচাকেনা। অনুমোদন না নিয়েও অনেকে গড়ে তুলছেন গরুর হাট। রাস্তার পাশেও বসানো হয়েছে গরুর বাজার। যার কারণে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিবিরহাটের ইজারাদার সোহেল রেজা বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে বেপারিরা গরু নিয়ে বাজারে আসছেন। দূর-দূরান্ত থেকে কয়েকদিন আগে এসে লাইন ধরতে হয়। তাই আগে চলে আসতে হয়। বাজারে ৫-৬ হাজার গরু এসেছে। পথে রয়েছে অনেক গরুবাহী ট্রাক। রাত থেকে এসব গরুবাহী ট্রাক বাজারে পৌঁছে যাবে। গতকাল বিকেলে কিছু ক্রেতা এসেছিল। দর-দাম, দেখাদেখি ও কিছুটা বেচাকেনা হয়েছে। আজ-কালের মধ্যে বাজার জমে ওঠবে। নগরের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বাজারে ৬০টি গরু নিয়ে এসেছি। সবকটি গরুই বড় আকারের। সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত। তবে করোনা সংক্রমণে মানুষের অর্থনৈতিক দুরবস্থার কারণে বড় গরু বিক্রি নিয়ে শঙ্কা আছে। চট্টগ্রামের হাটগুলোতে বেচাকেনা জমজমাট।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited