চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ছয় হাজার নারী গৃহকর্মী নেবে হংকং, বেতন মাসে ৫১ হাজার

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:১২ পিএম, ২০২০-০৯-২০

ছয় হাজার নারী গৃহকর্মী নেবে হংকং, বেতন মাসে ৫১ হাজার

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলা থেকে গড়ে ১ হাজার কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। তারই অংশ হিসেবে সরকারিভাবে বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) মাধ্যমে হংকংয়ে ৬ হাজার নারী (ফিমেল) ডোমেস্টিক হেলপার পাঠানো হবে।
হংকংয়ে নারী গৃহসহায়ক হিসেবে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী (উপজাতীয়)’র মেয়েদের যথেষ্ট চাহিদা রয়েছে। এ ছাড়া গৃহসহায়ক কাজে পরিপূর্ণ ইচ্ছা ও ধৈর্য আছে এমন সাধারণ মেয়েরাও আবেদন করতে পারবেন।  
পিআইডি সূত্রে এসব তথ্য জানা গেছে।  
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম অষ্টম বা সমমান শ্রেণি পাস এবং বয়স ২০-৩৫ বছর হতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ৩-৪ মাসের হাউস কিপিং প্রশিক্ষণ সরকারিভাবে বোয়েসেলের ব্যবস্থাপনায় দেওয়া হবে। পাশাপাশি কর্মীদের ক্যান্টনিজ ভাষার ওপরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। চাহিদাপত্র ও চুক্তির শর্ত মোতাবেক প্রত্যেক কর্মীকে ৩-৪ মাসের হাউস কিপিং প্রশিক্ষণ, হংকংয়ের ক্যান্টনিজ ভাষার প্রশিক্ষণ, বিমান ভাড়া ও বোয়েসেলের সার্ভিস চার্জসহ মোট ১ লাখ ৬৫ হাজার টাকা বহন করতে হবে।
প্রশিক্ষিত কর্মী হংকংয়ে নিয়োগপ্রাপ্ত হলে তাদের মাসিক বেতন হবে ৫১ হাজার টাকা। এ ছাড়া বাসস্থান, আহার ও চিকিৎসা খরচ নিয়োগকারী বহন করবে। প্রার্থী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা hongkongcvboesl@gmail.com  ই-মেইলে আবেদন পাঠাতে পারবেন। বায়োডাটার নমুনা বোয়েসেলের ওয়েবসাইটে (www.boesl.gov.bd) পাওয়া যাবে।  
প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রত্যেক জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করা যেতে পারে।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ জহিরুল আলম মজুমদার জানান, হংকংয়ে ফিমেল ডোমেস্টিক হেলপার পাঠানোর লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আগ্রহী নারীদের নির্দিষ্ট ইমেইলে আবেদন পাঠাতে হবে। বায়োডাটার নমুনা বোয়েসেলের ওয়েবসাইটে রয়েছে।  

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর