চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী খোশরোজ শরীফ সম্পন্ন: কোরআন-সুন্নাহ বহির্ভূত কোনো কাজ মাইজভান্ডারে হয় না-সৈয়দ মুজিবুল বশর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০১:২৮ পিএম, ২০২৬-০২-২২

সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী খোশরোজ শরীফ সম্পন্ন: কোরআন-সুন্নাহ বহির্ভূত কোনো কাজ মাইজভান্ডারে হয় না-সৈয়দ মুজিবুল বশর

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফে গাউছে জামান হযরতুলহাজ্ব শাহ্ সুফী মাওলানা সৈয়দ শফিউল বশর (কঃ) আল-হাচানী আল-মাইজভান্ডারীর ১০৭তম বার্ষিক খোশরোজ শরীফ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
তিন দিনব্যাপী এ পবিত্র খোশরোজ শরীফ গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শুক্রবার আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানটি মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে আয়োজন করা হয়।
এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকানে মাইজভান্ডারী ভক্তের অংশগ্রহণে দরবার শরীফ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। আগত ভক্তরা রওজা শরীফসমূহে কোরআন তিলাওয়াত, জিকির ও অজিফা পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া করেন।
সন্ধ্যার দিকে ভক্তদের উপচে পড়া ভিড়ে দরবার শরীফে তিল ধারণের জায়গা ছিল না। আগত হাজারো যানবাহন নাজিরহাট ও মাইজভান্ডার শরীফ সংলগ্ন এলাকায় রাখা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সুচারু ব্যবস্থাপনায় যানজটের কোনো ঘটনা ঘটেনি।
খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহ্ সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভান্ডারীর সঙ্গে দীর্ঘ লাইনে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন ভক্তবৃন্দ।
এ সময় তিনি বলেন, “কোরআন ও সুন্নাহ বহির্ভূত কোনো কাজ মাইজভান্ডারে হয় না। সব মন্দ কাজ শয়তানের কাজ। আমরা এমন আনন্দ করব যাতে আল্লাহ ও রাসুল খুশি হন। হারাম ত্যাগ করে হালালের পথে চলব, পিতা-মাতাকে সম্মান করব। আউলিয়ায়ে কেরামের পথই শান্তি, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠার পথ।
বিশ্ব উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ্ সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভান্ডারী। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নূরুল বশর আল-হাচানী আল-মাইজভান্ডারীসহ লাখো আশেকানে মাইজভান্ডারী ভক্তবৃন্দ।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর