শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:২৮ পিএম, ২০২০-১১-১৭
ক্রিকেটে বিশ^ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন। এ নিয়ে সোমবার রাতে উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিন তালুকদারকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।
গত শনিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সম্প্রতি কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন ২৫ বছর বয়সী এই যুবক। সেই সঙ্গে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালি করেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
পূজার নিমন্ত্রণে অংশ নেওয়া এবং এক ভক্তের মোবাইল ভাঙার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited