চট্টগ্রাম   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

পটিয়া প্রতিনিধি :    |    ০৪:৪৪ পিএম, ২০২৬-০৯-১৯

পটিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ। কোথাও কোথাও নির্দিষ্ট সময়সূচি ছাড়াই দিন-রাত বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

সবচেয়ে বেশি ভুক্তভোগী যেসব এলাকা: উপজেলার নাইখাইন, হাবিলাসদ্বীপ, মালিয়ারা, ছনহরা, আশিয়া, জঙ্গলখাইন, কচুয়াই ইউনিয়ন, পৌরসভার মধ্যে ৯ নং ওয়ার্ড, ৮ নং ওয়ার্ডসহ বিস্তীর্ণ মফস্বল এলাকা। 

জনভোগান্তির চিত্র: পটিয়া মার্কেটের ব্যবসায়ী মো. তুহিন বলেন, "দোকানে বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি চালানো যাচ্ছে না, গরম ও অন্ধকারে ক্রেতারা থাকছে না, বিক্রি কমে গেছে।" বিভিন্ন শিল্প কারখানায় জেনারেটর না থাকায় বিদ্যুৎ চলে গেলে কারখানা কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে শ্রমিকদের বসিয়ে রেখে বেতন-ভাতা প্রদান করতে হয়, যা গার্মেন্টস মালিকদের জন্য বড় ক্ষতি । শিক্ষা ও চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত, হাসপাতাল-ক্লিনিকে জেনারেটরের ওপর ভরসা করতে হচ্ছে, যা সবসময় পর্যাপ্ত নয়।

স্থানীয়রা জানান, আমাদের এলাকায় প্রতিদিন সকাল বিকাল তো যায়, বেশিরভাগ রাতের বেলায় লোডশেডিং হয় বেশি। যখন বিদ্যুৎ থাকে না, তখন গরমের মধ্যে অনেক কষ্ট হয় আমাদের। লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। 

কেন এই লোডশেডিং?: দেশজুড়ে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্যাস সংকটে ১৫০০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন কমেছে, পায়রা ও রামপালসহ ৪টি বড় কয়লাভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলছে না। সারাদেশে এখন ২০০০-২৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় লোডশেডিং বাড়ছে। 

এছাড়া পটিয়ায় নতুন সংকট - ট্রান্সফরমার চুরি। গত ২ সেপ্টেম্বর রাতে কচুয়াই বিসিক শিল্প এলাকায় বিদ্যুৎ বন্ধের ৩০ মিনিটের মধ্যেই সংঘবদ্ধ চোরেরা ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়, ফলে পুরো এলাকা অন্ধকারে পড়ে।

স্থানীয়দের দাবি, দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
 

রিটেলেড নিউজ

আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : : ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি ...বিস্তারিত


কর্ণফুলী পেপার মিল বন্ধ হচ্ছেনা 

কর্ণফুলী পেপার মিল বন্ধ হচ্ছেনা 

নিজস্ব প্রতিবেদক : অনিরুদ্ধ অপু: এশিয়াখ্যাত কর্ণফুলী পেপার মিলকে আরো আধুনিক করার উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ কেম...বিস্তারিত


কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে আসা রাসায়নিকযুক্ত বর্জ...বিস্তারিত


বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায়  বাঁশখাল...বিস্তারিত


 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

পটিয়া প্রতিনিধি : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত


প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া: নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তী...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর