শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৪ পিএম, ২০২৫-১২-০৪
বন্দরের অত্যাধুনিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে পদযাত্রা ও মশাল মিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ।
বুধবার (৩ ডিসেম্বর) নগরের হালিশহরের পোর্ট কানেকটিং রোডের ওয়াপদা মোড় থেকে বড়পোল মোড় পর্যন্ত মশাল মিছিল করে পরিষদ।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা পরিষদের আহবায়ক আবু সাইদ হারুন। সভায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রূমী। প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি নুরুল আবছার মজুমদার স্বপন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ হোসেন, মো. জাহিদ, ডক বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের আবদুল জলিল, মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ফরিদুর রহমান, চট্টগ্রাম পোর্ট এজেন্টস অ্যান্ড কন্ট্রাক্টর এমপ্লয়িজ ইউনিয়নের আবদুর রশিদ প্রমুখ।
চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তুলে ধরে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। বর্তমানে বন্দর কর্তৃপক্ষ প্রতি ২০ ফুট দীর্ঘ কনটেইনারে গড়ে ১৬৫ মার্কিন ডলার আয় করে থাকে, যেখানে টার্মিনাল অপারেটরকে খরচ বাবদ দেওয়া হয় মাত্র ১০ ডলার এবং অন্যান্য খাতে খরচ হয় প্রায় ৪০ ডলার। ফলে বন্দর কর্তৃপক্ষের নিট আয় প্রায় ১০০ ডলার। যদি বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনালটি পরিচালনার জন্য লিজ দেওয়া হয় এবং তারা কেবল ৫০ ডলার বাংলাদেশকে প্রদান করে, তবে প্রতি কনটেইনারে ৬৫ ডলার বিদেশে চলে যাবে। ২০২৩–২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করলে বছরে দেশ থেকে প্রায় ৯ কোটি ৪০ লাখ ডলার বিদেশে বেরিয়ে যাবে—যা দেশের ডলার রিজার্ভের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। ট্যারিফ বাড়লে এ অর্থ আরও দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের।
তারা বলেন, ভিয়েতনামের কাই মেপ-থাই বন্দরের ৭টি টার্মিনালের কোনোটিই এককভাবে বিদেশি অপারেটরের হাতে নয়। সব টার্মিনাল স্থানীয় বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে পরিচালিত। সিঙ্গাপুরের তিনটি প্রধান টার্মিনালই সম্পূর্ণভাবে সিঙ্গাপুর কর্তৃপক্ষ নিজেই পরিচালনা করে। অথচ বাংলাদেশে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে, যা সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি।
চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি —বাংলাদেশের অমূল্য সম্পদ উল্লেখ করে বক্তারা কোনো পক্ষের প্রভাব বা ভুল তথ্যের ভিত্তিতে জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করেন, বর্তমানে আরএসজিটি পরিচালিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) একটি কনটেইনার ডেলিভারি পেতে ৪৮–৭২ ঘণ্টা লেগে যাচ্ছে, যার ফলে সিঅ্যান্ডএফ কর্মী ও আমদানিকারকরা মারাত্মক হয়রানি ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যর্থতার দায়ে পিসিটির লিজ বাতিল করে পুনরায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে টার্মিনাল পরিচালনা করার উদ্যোগ নিতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং প্রশাসনের অনুরোধে সল্টগোলা ও বড়পোলে ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান পরিষদের নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিরন্তন চিরু।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited