শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:২৭ পিএম, ২০২৫-০১-০৭
কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য উচ্ছেদ পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের কার্যালয়ের সড়ক অবরোধ করে উচ্ছেদ পরিকল্পনা বাতিলের দাবি জানান। এতে সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার কয়েক হাজার বাসিন্দা অংশ নেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায় পরে জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেয় তারা।
আন্দোলনকারীরা জানান, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কথা বলে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে সরকার। কিন্তু তারা তাদের বসতভিটা ছাড়তে চান না। সরকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণের জন্য উচ্ছেদ করার পরিকল্পনা হয় কয়েক বছর আগে। তাদেরকে পুর্নবাসন করার জন্য সরকার খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পও চালু করেছে। ইতোমধ্যে কয়েক শত পরিবারকে ফ্ল্যাটও দেওয়া হয়েছে বিশেষ আশ্রয়ণ প্রকল্পে। পর্যায়ক্রমে চার হাজারেরও বেশি পরিবার ফ্ল্যাট পাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাউদ্দিন বলেন, আন্দোলনরতদের সাথে কথা হয়েছে। তারা বিভিন্ন বিষয়বস্তু স্মারকলিপি আকারে আমার কাছে তুলে ধরেছেন। এ নিয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited