শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০২:২১ পিএম, ২০২০-০৯-১৫
ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারো সক্রিয় হয়ে উঠেছে অপহরণ চক্র। এ সড়কের পাত্তারার টেক নামক স্থান থেকে ২ জন অটো-রিক্সার যাত্রীকে অপহরন করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় , টেকনাফের ২ জন পানের চারা ব্যবসায়ী আজ সকাল সাড়ে ৭ টায় ঈদগড় ৯ নং ওয়ার্ডের জালাল চেয়ারম্যানের রাস্তার মুখ থেকে রিদোয়ানের অটো-রিক্সায় করে রওয়ানা দিয়ে সাড়ে ৮ টায় সড়কের পাত্তরার টেক নামক স্থানে পৌছলে উৎপেতে থাকা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ২ যাত্রীকে অপহরন করে গহীন বনে নিয়ে গেছে।
রিদোয়ান নামক এক অটো-রিক্সা চালক জানান অপহৃত ২ যাত্রী টেকনাফের বাসিন্দা। তাদের নাম পাওয়া যাইনি। তারা পানের আগা কিনতে ঈদগড়ে এসেছিল। টেকনাফ থেকে আসা পানের আগা ব্যবসায়ীদের প্রত্যেক জনের কাছে ক্যাশ ২/৩ লক্ষ টাকা মওজুত থাকতে পারে বলে ব্যবসা সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন।
এ দিকে অনেকে ধারণা করছেন, এই অপহরন পুর্ব পরিকল্পিত। পানের আগা ব্যবসায়ীরা গতরাতে করলিয়ামুরা এলাকায় কোন বাড়ীতে রাত্রীযাপন করেছিল। তারা যে সকালে অটো-রিক্সায় করে সকালে চলে যাবে সেটা অপহরনকারীরা আগেই জানত। তাই এই ২ জনকে অপহরন করার জন্যই অপহরনকারীরা সড়কে অবস্থান নিয়ে অপহরন করে থাকতে পারে।
সম্প্রতি ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতি অপহরণের ঘটনা বৃদ্ধি হওয়ায় যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited