চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

টেকনাফে অপহ্নত ভিকটিম উদ্ধার: আটক-৪

টেকনাফ প্রতিনিধি :    |    ০৫:৪৩ পিএম, ২০২৬-০২-১৪

টেকনাফে অপহ্নত ভিকটিম উদ্ধার: আটক-৪

কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের দরগার ছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১জন ভিকটিম উদ্ধার এবং অপহরণ চক্রের ৪ জন অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ ঘটিাকায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম গনমাধ্যে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরগাহছড়া এলাকায় নুরুল ইসলাম (৫০) এর বসত বাড়ীতে অভিযানে পরিচালনা করে অপহৃত ভিকটিম জুবায়ের (১৭) কে উদ্ধার পূর্বক উক্ত অপহরণের ঘটনায় জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের বিভিন্ন এলাকায় কক্সবাজার জেলা এবং দেশের বিভিন্ন জেলা হতে লোকজন সংগ্রহ করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়পূর্বক অবৈধভাবে সমুদ্রপথে বিদেশে পাচার করে আসছিল। উদ্ধারকৃত ভিকটিমকে প্রায় ২ মাস পূর্বে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে গিয়ে মায়ানমারের জঙ্গলে প্রায় ৫০ দিন আটক রাখা হয়। পরবর্তীতে ভিকটিমের বয়স কম হওয়ায় তাকে পুনরায় বাংলাদেশে এনে ১নং আসামী নুরুল ইসলাম (৫০)-এর বাড়িতে আটক রেখে মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের পরিবার দাবীকৃত ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করলেও ভিকটিমকে মুক্তি না দিয়ে পুনরায় অতিরিক্ত মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি টমটম গাড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অপহৃত ভিকটিম কক্সবাজার ৬নং ওয়ার্ডের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোছন পুত্র জুবায়ের (১৭)।গ্রেফতারকৃত আসামী টেকনাফ সদর ইউপির দরগাহছড়া ১নং ওয়ার্ডের মৃত কাশেম আলীর পুত্র নুরুল ইসলাম (৫০), মৃত আব্দুস ছালামের পুত্র আব্দুল্লাহ (২৫), মৃত কাশেম আলীর পুত্র ছিদ্দিক আহমদ (৫৪) ও বালুখালী, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১০, ব্লক-এফ-১৭ এর আলী আকবরের পুত্র হামিদ উল্লাহ (১৯)। আটককৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম  প্রক্রিয়াধীন।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর