চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

জাতীয় পার্টি-এনডিএফ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৫ পিএম, ২০২৬-০১-১৪

জাতীয় পার্টি-এনডিএফ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি

জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ চট্টগ্রাম। চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থী উল্লেখ করে এসব রাজনৈতিক শক্তির নির্বাচনী অংশগ্রহণকে অগ্রহণযোগ্য বলেছে জোটটি। বুধবার (১৪ জানুয়ারি) নগরের সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেয় ‘জুলাই ঐক্য’ চট্টগ্রাম। স্মারকলিপিতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সরকারের আমলে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা নিহত হয়েছেন। সেই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত রাজনৈতিক শক্তির প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জোটের অভিযোগ, প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বহাল রয়েছেন, যারা অতীতের বিতর্কিত নির্বাচন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ছিলেন। এমন প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করে ‘জুলাই ঐক্য’। স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়—নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভোটগ্রহণে দায়িত্বরতদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্ত। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সতর্ক করে জুলাই ঐক্যের নেতারা জানায়, গণহত্যায় জড়িতদের নির্বাচনে অংশগ্রহণের চেষ্টার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর