শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০২:৩৮ পিএম, ২০২০-০৮-১৮
কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার ইসলামপুর নতুন অফিস থেকে মাছুয়াখালী ট্রান্সপোর্ট পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কজুড়ে রাস্তা ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে। সাধারণ যাত্রীদের যানবাহনে চলাচলে চরম দূর্ভোগের স্বীকার হতে হচ্ছে। অপরিকল্পিত দূর্ঘটনার শঙ্কায় জীবনের ঝুঁকি নিয়েই চলছে হাজার হাজার গণপরিবহন।
সড়কের নতুন অফিস থেকে মাছুয়াখালী ট্রান্সপোর্ট পর্যন্ত ৭/৮ কিলোমিটার সড়কের রাস্তা দীর্ঘদিন ধরে মানসম্মত সংস্কার না হওয়ায় ভেঙ্গে বিভিন্ন পয়েন্টে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের অনেক ঝুকি নিয়ে এ রাস্তায় চলাচল করতে হয়। এতে করে এ সড়কে প্রায় ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। খানাখন্দকে পরিপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে শারিরীক সমস্যায় ভোগছেন এই রাস্তায় চলাচলকারী যাত্রীসহ পেশাজীবি ও ব্যবসায়ীরা।
এ রাস্তায় নিয়মিত যাতায়াতকারী সিএনজি চালক রশিদ মিয়া জানান, ঈদগাঁও বাস-স্টেশন মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কিন্তু বিভিন্ন অংশে বড় বড় গর্তে পরিণত হওয়ায় চলাচলকালে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিকল কিংবা নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি যাতায়াতে প্রয়োজনের তুলনায় বেশী সময় লাগছে।
আরেক গাড়ি চালক ইয়াছিন জানান, এসড়কে রাতবেরাতে চলাচলে অজানা আতঙ্ক বিরাজ করে। কখন খানাখন্দকে পড়ে গাড়ি পানসার হয়েযায়। তাই সড়কের ভাঙ্গা পয়েন্টগুলো জরুরি মেরামত করা দরকার।
এদিকে আশার বাণী শুনিয়েছেন কক্সবাজার সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এর প্রকৌশলী মামুন হোসেন খান। ঈদগাঁওতে বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া গর্তগুলো আগামীকাল থেকে ইট দিয়ে সংস্কার করা হবে। পরে বৃষ্টি কমে গেলে বিটুমিন দিয়ে কাজ করা হবে বলে জানান তিনি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited