শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৪৬ পিএম, ২০২৫-০৮-১৮
স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অবরোধ চলাকালে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ চট্টগ্রাম শহর ও খাগড়াছড়িগামী শত শত যানবাহনে আটকা পড়েন কয়েক হাজার যাত্রী। হঠাৎ এ অবরোধে সাধারণ মানুষ পড়েন চরম দুর্ভোগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তারা অবরোধকারীদের আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
অবরোধকারীদের অন্যতম সংগঠক আকিব হাসান মাহি বলেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের ১২ দফা দাবি জানিয়ে এক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করলেও স্বাস্থ্য বিভাগ কর্ণপাত করেনি।
আন্দোলনকারীরা আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited