শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:২৮ পিএম, ২০২৫-১২-০৮
ফটিকছড়িতে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) রাতের যেকোনো সময় নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের আবদুল হামিদ সর্দার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
কৃষক মো. বজল ও তার ভাই ফজল করিমের তিনটি গরু গোয়ালঘর ভেঙে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
কৃষক ফজল করিম জানান, রাতে কখন যে গরুগুলো নিয়ে গেছে বুঝতেই পারিনি। সকালে গোয়ালঘরে গিয়ে দেখি তিনটা গরুই নেই।
এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। ভুক্তভোগী কৃষকেরা জানান, অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা হয় না—তাই আর থানায় যাইনি।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় বারবার গরু চুরির ঘটনা ঘটায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চুরি চক্রকে শনাক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited