শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৫ পিএম, ২০২৬-০৯-১৫
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বাড়ছে। সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের তৎপরতা ও যাতায়াত বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলের ঝুঁকিতে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী দুর্গম এলাকা ও যোগাযোগব্যবস্থার কিছু সীমাবদ্ধতার সুযোগ নিয়ে মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে মাদক পরিবহন ও সরবরাহের চেষ্টা করছে। সময়মতো কার্যকর প্রতিরোধ গড়ে তোলা না গেলে এ তৎপরতা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
মাদকের সহজলভ্যতা শুধু আইনশৃঙ্খলার জন্যই হুমকি নয়; এটি একটি সামাজিক ও প্রজন্মগত সংকটও তৈরি করছে। মাদকের নেশায় জড়িয়ে পড়া তরুণদের একটি অংশ শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একই সঙ্গে মাদককে কেন্দ্র করে অপরাধপ্রবণতা, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয়ের আশঙ্কাও বাড়ছে।
প্রশ্ন উঠছে মূল সিন্ডিকেট নিয়ে, মাদকবিরোধী অভিযানে মাঝেমধ্যে বাহক বা খুচরা বিক্রেতা গ্রেপ্তার হলেও স্থানীয়দের প্রশ্ন মাদকের মূল সরবরাহকারী, অর্থের যোগানদাতা ও নেপথ্যের পৃষ্ঠপোষকেরা কোথায়? কেবল ছোট কারবারিদের গ্রেপ্তার করে যদি মূল নেটওয়ার্ক অক্ষত থাকে, তাহলে মাদকের প্রবাহ বন্ধ করা কঠিন।
সচেতন নাগরিকদের দাবি, সীমান্তবর্তী এলাকা, সম্ভাব্য পরিবহন রুট ও মাদক সরবরাহের চ্যানেলগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের সম্পৃক্ততার ধরন ও আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
আলীকদমের আগামীর প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। মাদকবিরোধী কার্যক্রমে কোনো ধরনের শৈথিল্য কিংবা আশ্রয়-প্রশ্রয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited