শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:০০ পিএম, ২০২৫-০৪-১৭
জেলার ফটিকছড়িতে বাঁশের সাকো দিয়ে নদী পার হওয়ার সময় মোটরসাইকেলসহ নদীতে পড়ে নুর উদ্দিন মঞ্জু (৩০) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভা ও সুয়াবিলের মাঝামাঝি সীদ্ধাশ্রম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মঞ্জু উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা গ্রামের আব্দুল মাজিদ টেন্ডল বাড়ীর নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মঞ্জু এবং তার বন্ধু তাজ উদ্দীন সুয়াবিল এলাকায় ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। সিদ্ধাশ্রম ঘাটে বাশেঁর সাকো পার হতে গিয়ে সাকো ভেঙ্গে মোটরসাইকেল সহ দুজনই হালদা নদীতে পড়ে যান। এসময় তাজ উদ্দীন পানি থেকে উঠতে পারলেও মঞ্জু নিখোঁজ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, প্রবাসী নুর উদ্দিন মঞ্জু গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল সহ নদীতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। অনেক খোাঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগীতায় গতকাল রাত ২টার তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited