শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:০২ পিএম, ২০২২-০৭-০৬
রাঙ্গুনিয়ায় গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও এসআই আবুল ফরাজ জুয়েল,কনস্টেবল জিয়াউর রহমান আহত হয়েছে। এ ঘটনায় পাহাড়ি এলাকা থেকে সন্ত্রাসী কামালকে (৩৩) গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টায় দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ৪ নম্বর ওয়ার্ড মুশিরবাম এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কামাল উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা মিরেরখীল এলাকার মো. মোতালেবের সন্তান।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল জানান, 'সন্ত্রাসী কামাল বাহিনী পদুয়ার মুশিরবাম এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানার ওসিসহ সদস্যরা সেখানে অভিযানে যান। এ সময় সন্ত্রাসী কামাল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। দুপক্ষের গোলাগুলির এক পর্যায়ে ওসি গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের দুই সদস্য আহত হয়।
তিনি আরও জানান, এক পর্যায়ে পাহাড় থেকে সন্ত্রাসী কামালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এসময় কামালের কাছ থেকে দুটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম, এসআই আবুল ফরাজ জুয়েল, কনস্টেবল জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited