শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৫ পিএম, ২০২১-০৫-২২
নগরের আগ্রাবাদ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাতে সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর ও ১ নম্বর রোড থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। গ্রেফতারকৃতরা হলেন- মো.জাকির হোসেন প্রকাশ গাঁজা জাকির (৩৩), রিতা আক্তার (২২) ও বিবি হনুফা (৪৫)। সম্পর্কে জাকির ও রিতা স্বামী-স্ত্রী। আর হনুফা জাকিরের শাশুড়ি। স্বামী-স্ত্রী ও শাশুড়ির এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আগ্রাবাদ আবাসিক এলাকায় ফেন্সিডিল ও গাঁজার ব্যবসা করে আসছে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ক্রেতা সেজে যোগাযোগ করে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আগ্রাবাদ সিডিএ ১ নম্বর রোড বলিরপাড়া আমিনুল হক মেম্বারের বাড়ির সালাউদ্দিনের ২য় তলার বাসা থেকে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জাকির জানায়, অন্য মানুষ নিয়ে এই ব্যবসা বিপজ্জনক। তাই তারা জামাই, বউ আর শাশুড়ি মিলেই এই ব্যবসা করছে। জামাই জাকির গাঁজা কিনে আনে। বউ আর শাশুড়ি সেগুলো বিক্রি করে। জামাই যখনই গ্রেফতার হয়, শাশুড়ি তখনই ছুটেন ঢাকায়। হাইকোর্ট থেকে গত এক বছরে তিনবার জামিন করা হয়। শুধুমাত্র জামিন করিয়ে আনাই নয়, এই মাদক বিক্রির সুবিধার্থে শাশুড়ি বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করেন। জাকির আগে ফেনসিডিল বিক্রি করতো। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited