শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:৩০ পিএম, ২০২৫-০৯-২০
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, “বিএনপি’র ৩১ দফার পক্ষে একসময় জামায়াতে ইসলামিসহ ৬২টি দল স্বাক্ষর করেছিল। অথচ আজ তারা প্রশাসনের বিভিন্ন দপ্তর দখল করে বসে আছে। বিবিরহাট-নাজিরহাট এলাকায় শেখ হাসিনার আওয়ামী শ্রমিকলীগ এখন শ্রমিক ফেডারেশন হয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে।”
১৯ সেপ্টেম্বর রাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাজিরহাট পৌরসভা ১নং ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সুয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সফিউল আলমের সভাপতিত্বে এবং নাজিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, বাবু মিহির চক্রবর্তী, জয়নাল আবেদীন, নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা বজল, মুনসুর চৌধুরী, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু, তারেকুল ইসলাম তারেক, মহিন উদ্দিনসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্রকামী মানুষের শেষ আশ্রয়স্থল। নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়নের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। এ শক্তিই ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited