চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উত্তেজনার মধ্যে গোপনে ইউক্রেন সফর করলেন সিআইএ পরিচালক বার্নস

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:১১ পিএম, ২০২২-০১-১৯

উত্তেজনার মধ্যে গোপনে ইউক্রেন সফর করলেন সিআইএ পরিচালক বার্নস

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস গত সপ্তাহে গোপনে ইউক্রেন সফর করেছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপড়েন বেড়েছে তখন এ সফর অনুষ্ঠিত হলো।

সফরের সঙ্গে জড়িত দু’টি সূত্রের বরাত দিয়ে সিএনএ জানিয়েছে, গত সপ্তাহের বুধবার বার্নস ইউক্রেনের রাজধানীতে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। একজন মার্কিন কর্মকর্তা বলেছন, সিআইএ পরিচালক ইউক্রেন পরিস্থিতি এবং এ সংক্রান্ত উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাপ আলোচনা করেন।

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার উপায় নিয়ে তিনি ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গেও বৈঠক করেন।

রাশিয়া ইউক্রেনে ‘আগ্রাসন’ চালানোর পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেনসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। কিন্তু রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার যে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে তা নিয়মিত সামরিক মহড়ার অংশ এবং আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নসের ইউক্রেন সফরের আগে একদল মার্কিন সিনেটর কিয়েভ সফর করেন। তারা গত সপ্তাহের সোমবার ইউক্রেন সফর করেন।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ (বুধবার) ইউক্রেন সফরে যাবেন বলে খবর দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে ইউক্রেনের ‘সার্বভৌমত্ব ও অখণ্ডতার’ প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন ঘোষণা করবেন ব্লিঙ্কেন।পার্সটুডে

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর