শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:৪৬ পিএম, ২০২২-০৮-৩০
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে সাগরিকা রোড, পোর্ট কানেক্টিং রোড, সিডিএ মার্কেট এলাকা ও শাহ আমানত সেতু এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শাহ আমানত সেতু এলাকায় বালির ট্রাক ও পেলোডার দিয়ে ফুটপাত ভাঙ্গার কারণে এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুইটি বালির সেলস সেন্টারকে ১ লক্ষ ৮০ হাজার টাকা। সাগরিকা রোড, পোর্ট কানেক্টিং রোড ও সিডিএ মার্কেট এলাকায় ফুটপাত, নালা ও রাস্তা দখল করে দোকানের সামনের অংশ বর্ধিত করে লোহার পাইপসহ বিভিন্ন মালামাল রেখে পথচারি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২ লক্ষ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা সহ ফুটপাত ও রাস্তার দখলকৃত অংশ সর্বসাধারনের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। এছাড়া ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited