শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৪ পিএম, ২০২১-০৫-০২
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৭৪ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছে ৪ জন। রোববার (২ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ল্যাবে ৮৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯০টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। বিআইটিআইডি ল্যাবে ৩০ জন, চমেক ল্যাবে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৯টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৭ জন এবং উপজেলায় ১৭ জন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited