চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অচল ফোনে কথা বলার অভিনয়ে স্বর্ণ পাচারের চেষ্টা!

স্টাফ রিপোর্টার :    |    ০৪:০১ পিএম, ২০২০-০৯-০৯

অচল ফোনে কথা বলার অভিনয়ে স্বর্ণ পাচারের চেষ্টা!

২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিলেন যাত্রী। এরপর ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ছিলেন তিনি।
টার্মিনালের ৩ নম্বর গেট পার হওয়ার আগেই বিমানবন্দর এনএসআই টিমের সন্দেহ হয়। পেছন থেকে ডাকা হলো। না শোনার ভান করে এগোচ্ছিলেন যাত্রী। এরপর চ্যালেঞ্জ করা হলো তাকে, অবৈধ পণ্য রয়েছে।  একজন কর্মকর্তা যাত্রীর মোবাইলটি হাতে নিয়ে বিস্মিত! মোবাইল স্ক্রিন নিষ্ক্রিয়৷ সিমের সংযোগ নেই। ফোনটি বন্ধ, কিন্তু  ওজনে একটু ভারী। কাভার খুলতেই বেরিয়ে এলো স্বর্ণের একটি বারকে পাতলা করে রাখা পাতটি।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী আবদুল কাদের রেজওয়ানের কাছ থেকে এভাবেই স্বর্ণের বার উদ্ধার করা হলো। তিনি নগরের কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
বিমানবন্দরে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন। এ যাত্রী দুইটি বারের ঘোষণা দিয়ে আরেকটি কৌশলে পাচারের চেষ্টা করেছিলেন৷ তাই তাকে শুল্ককরের পাশাপাশি জরিমানাও দিতে হবে।  
এদিকে হাটহাজারীর মো. হাবিব উল্লাহ নামের আরেকজন দুবাই থোে আসা যাত্রীর ব্যাগে ১৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর