শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:০২ পিএম, ২০২৬-০২-০৭
চট্টগ্রামের পটিয়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ০২ জন মাদক ব্যবসায়ী আটক ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর থানার খুরুসকূল গ্রামের মোঃ আমিরের ছেলে আনোয়ার হোছন (২০), ও লোহাগড়া থানার রহমানিয়া পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে মোঃ শরীয়ত উল্ল্যাহ (২০)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের পটিয়া থানার মনসা এলাকায় পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহ ভাজন ০১টি মোটরসাইকেল’কে থামানোর সংকেত দিয়ে মোটরসাইকেলটি না থামিয়ে ০২ জন ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের সাথে থাকা ০১টি কালো রং এর কাঁধ ব্যাগের মধ্যে পলিথিনের ভিতরে ৯৫টি পলিজিপার প্যাকেটি বিশেষ কৌশলে রাখা ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৫৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited