চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে চলছে বিএনপির ডাকা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৩:৩৪ পিএম, ২০২২-০৬-০৭

খাগড়াছড়িতে চলছে বিএনপির ডাকা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে

মঙ্গলবার(৭ই জুন) সকাল ৬টা থেকে আগামীকাল ৮ই জুন সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক এ অবরোধ ডাকা হয়েছে। 

বরাবরের মতই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।ভোর ৬টা থেকে হরতাল শুরু হলেও শহরের রাস্তায় কয়েকটি স্থান ছাড়া বিএনপি নেতাকর্মীদের তৎপরতা তেমন দেখা যায়নি।
সকালের দিকে জেলা শহরের মহাজন পাড়া এলাকায় প্রধান সড়কে বিএনপির সমর্থকেরা টায়ার জ্বালিয়ে ও গাছের ডাল ফেলে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তাৎক্ষণিক পুলিশ সেখানে গেলে অবরোধ সমর্থকেরা পালিয়ে যায়। পরে কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনী আগুন নিভিয়ে, গাছের ডাল সরিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়।
 
তবে দফায় দফায় পুলিশের অগোচরে কয়েক স্থানে খাগড়াছড়ি দাখিল মাদ্রাসা গেট সংলগ্ন প্রধান সড়কে টায়ার জালিয়ে অবরোধকারীরা আতংক সৃষ্টি করা চেষ্ঠা করে। পরে পুলিশ এসে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যায়।

অবরোধের ফলে কিছুটা বিপাকে পড়েছে ঢাকা, চট্টগ্রাম- দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা। অনেকে রাস্তার পাশে দলবেঁধে বসে মোবাইলে গেইমস খেলে অলস ও বিরক্তিকর সময় পার করছেন দেখা যাচ্ছে। 


 তবে সকাল সাড়ে ৮টা থেকে কিছু সংখ্যক টমটম(অটো), ট্রাক্টর, মিনি ট্রাক ও বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের বহন করা ছোটখাটো যানবাহনে যাতায়াত করতে দেখা যায়। এ চলমান অবরোধের মাঝেও কর্মস্থল খোলা থাকায় কর্মজীবী মানুষদের পায়ে হেঁটে নিজ নিজ কর্মস্থলে যেতে হচ্ছে তাদের।

ঢাকা থেকে আসা পর্যটক মো: ইসমাইল জানান, আমরা আসলেই জানতাম না, খাগড়াছড়িতে আজকে বিএনপির হরতাল ও অবরোধ আছে। আমাদেরকে কাউন্টার থেকেও বলা হয়নি রাতে গাড়িতে উঠার সময়। আজ ভোরে আমাদেরকে নামিয়ে দিয়ে ড্রাইভাররা আমাদেরকে বলেন আজ অবরোধ। আমাদের গাড়ি আর কোথাও যাবেনা। এরপর থেকে আমরা বিপাকে পড়ি। 

আমরা এখন গাড়ি পাচ্ছছি না, আমরা এখন খুবই দুর্ভোগের মধ্যে আছি। আমাদের টিমে ৪০জনের অধিক এখন রাস্তার পাশে বসে বসে বিরক্তিকর সময় পার করতে হচ্ছে। আর আমাদের বিভিন্ন কাজকর্ম থাকার কারণে পূর্ব থেকে অফিস থেকে ৩দিনের ছুটি নিয়ে সাজেকে অবস্থান করার জন্য অগ্রিম পেমেন্ট দিয়ে হোটেল/কটেজ বুকিং করে রেখেছিলাম। যদি আমরা আজ সাজেকে যেতে না পারি, তাহলে আমাদের অনেক লোকসান গুণতে হবে।

আরিফ হোসেন নামে এক পর্যটক জানান, আমরা ৫জন রাতে ঢাকা থেকে সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়িতে আসি। ভোর ৪টায় আমরা এ শাপলা চত্বরে এসে পৌঁছায়। গাড়ি থেকে নামার পরে আমরা জানতে পারি যে, আজ বিএনপির হরতাল-অবরোধ ছিল। আমরা আগে থেকে এ ব্যাপারে জানলে আমাদেরকে এমন দুর্ভোগে পড়তে হতো না। এখন আমাদেরকে কোন যানবাহন নিতে চাচ্ছে না।

প্রসঙ্গত, গত শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসভবনের বাইরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর এবং অপর একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা। এ ছাড়া ভাঙচুর চালানো হয়েছে আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে।

এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। তবে বিএনপির অভিযোগ, প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করছে আওয়ামী লীগ।
 

রিটেলেড নিউজ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত


রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার

রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর