শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৫৬ পিএম, ২০২৫-০৮-২৮
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার চৌহমনী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ২৮ আগস্ট সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সোলতার বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের এস.আই আব্দুল রাজ্জাক ও মাহবুব আলম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ঝগড়া থামানোর একপর্যায়ে উপস্থিত শাকিল নামের এক যুবকের কোমরে সন্দেহজনক বস্তু দেখা গেলে তল্লাশির চেষ্টা করেন পুলিশ।
তখন শাকিল দৌড়ে পালিয়ে যায়। তাকে চৌমুহনী বাজার এলাকায় ধাওয়া করে আটক করার চেষ্টা করা হলেও তার সহযোগীদের ধস্তাধস্তির মধ্যে সুযোগে পালিয়ে যায়। তবে এসময় শাকিলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ শাকিলের বাড়িতে অভিযান চালালেও সবাই পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি নুর আহমদ বলেন, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শাকিল শাহ আলমের ছেলে। এ ঘটনায় নিয়মিত অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited