শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৫৩ পিএম, ২০২৬-০২-০২
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সব ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটাই এদেশের ইতিহাস স্বীকৃত। আগামীতেও সব ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে এদেশে বসবাস করবে। সুতরাং এদেশের সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এদেশে সবার অধিকার সমান। তাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলা বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরওয়ার আলমগীর বলেন, নির্ভয়ে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষ হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের প্রতীক। কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে ও রুবেল বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি, উপজেলা বিএনপির সেক্রেটারি জহির আজম, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবতী, সরোয়ার হোসেন, আজিজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য ফ্রন্ট সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া রুপু প্রমুখ। এদিকে রোববার (১ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, বক্তপুর, নানপুর ইউনিয়নে গনসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীম।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited