চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৬ পিএম, ২০২৬-০৯-১২

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহাসিক হজ ক্যাম্প। সমুদ্রপথে পবিত্র হজ পালনে যাওয়া হাজারো মুসল্লির যাত্রার সূচনা হতো এখান থেকেই।
অথচ সেই ক্যাম্পই আজ পরিণত হয়েছে পরিত্যক্ত, জরাজীর্ণ ও ভূতুড়ে স্থাপনায়।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অবহেলায় পড়ে থাকা ক্যাম্পটির নয়টি ভবন এখন ধ্বংসের মুখে।
রক্ষণাবেক্ষণের অভাবে একসময়কার প্রাণচঞ্চল এই স্থাপনাটি বর্তমানে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর ক্যাম্পটি পুনরায় চালুর সরকারি উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
১৯৪৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার চট্টগ্রামের পাহাড়তলীতে প্রায় ১০ একর জমির ওপর দেশের প্রথম হজ ক্যাম্প নির্মাণ করে। সে সময় চট্টগ্রাম বন্দর হয়ে সমুদ্রপথে সৌদি আরবে যাওয়া হজযাত্রীরা এখানে অবস্থান করতেন।
হজ মৌসুম এলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠত পুরো এলাকা। 
১৯৮৫ সালে জাহাজযোগে হজযাত্রা বন্ধ হয়ে বিমান যোগাযোগ চালু হলে ধীরে ধীরে ক্যাম্পটির প্রয়োজনীয়তা কমতে থাকে। একপর্যায়ে এটি পুরোপুরি অচল হয়ে পড়ে। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে ভবনগুলো জরাজীর্ণ হয়ে যায়। ২০১৪ সালে গণপূর্ত অধিদপ্তর ক্যাম্পের সব ভবন পরিত্যক্ত ঘোষণা করে। বর্তমানে সাড়ে নয় একরের এই ক্যাম্পের অধিকাংশ স্থাপনা ভাঙাচোরা ও ব্যবহার অনুপযোগী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় এলাকাটি মাদকসেবী ও অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচলও অনেকটাই কমে যায়।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘হজ ক্যাম্পটি বহু বছর ধরে বন্ধ। এটি পুনরায় চালু করা গেলে চট্টগ্রামের মানুষ অনেক উপকৃত হবে। হাজিদের যাতায়াত ও প্রস্তুতির কাজ সহজ হবে’।
হাজী জসিম আহমেদ বলেন, ‘প্রতি বছর চট্টগ্রাম অঞ্চল থেকে ২৫ থেকে ৩০ হাজার মানুষ হজে যান। কিন্তু এখানে কোনো কার্যকর হজ ক্যাম্প না থাকায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। আগে এই ক্যাম্পে মানুষের ভিড় ছিল, এখন সেটি শুধুই স্মৃতি’।
বর্তমানে চট্টগ্রামের হজযাত্রীদের অধিকাংশ কার্যক্রমের জন্য ঢাকার ওপর নির্ভর করতে হয়। প্রশিক্ষণ, ব্রিফিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের। স্থানীয়দের মতে, পাহাড়তলীর হজ ক্যাম্প পুনরায় চালু হলে চট্টগ্রাম থেকেই এসব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে এবং হজযাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
দীর্ঘদিনের পরিত্যক্ত এই স্থাপনাকে পুনরায় ব্যবহারযোগ্য করার পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন পাহাড়তলীর হজ ক্যাম্প পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, ঐতিহাসিক এই ক্যাম্প পুনরায় চালুর বিষয়ে সরকারের ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘পরিত্যক্ত এই স্থাপনাগুলো কীভাবে কার্যকর করা যায় এবং ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার’।
তিনি আরও জানান, হজকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার ব্যয় কমানোর চেষ্টা অব্যাহত রেখেছে। গত বছরের তুলনায় এবার হজের খরচ প্রায় ৩০ হাজার টাকা কমানো হয়েছে। ভবিষ্যতে আরও কমানো সম্ভব কি না, সে বিষয়েও কাজ চলছে। 
চার দশকের বেশি সময় ধরে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়তলীর ঐতিহাসিক হজ ক্যাম্প এখন নতুন করে আলোচনায়। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এবং একসময়কার প্রাণচঞ্চল এই ক্যাম্প আবারও হজযাত্রীদের সেবাকেন্দ্র হিসেবে ফিরে পাবে তার হারানো গৌরব।

রিটেলেড নিউজ

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর