চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আলীকদমে বাস দুর্ঘটনায় হেলপার নিহত: আহত-১১

স্টাফ রিপোর্টার :    |    ০৮:৫৩ পিএম, ২০২৬-০৮-০৮

চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আলীকদমে বাস দুর্ঘটনায় হেলপার নিহত: আহত-১১

এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ:

বান্দরবানের আলীকদমে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মাতামুহুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে। এতে বাসের হেলপার মো. হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটি ফিটনেসবিহীন অবস্থায় যাত্রী পরিবহন করছিল এমন অভিযোগও উঠেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায়, আলীকদম কলেজসংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী মাতামুহুরি পরিবহনের বাসটি তারাবুনিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুর্ঘটনাকবলিত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথে বাসের হেলপার মো. হোসেনের মৃত্যু হয়।

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনচুর আলম জানান, তারাবুনিয়া এলাকায় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ ১১ জন আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে সড়কে যাত্রীবাহী বাসের ফিটনেস, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ যাত্রী পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কারণে পাহাড়ি এই সড়কে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ, বাসটির ফিটনেসের বৈধতা এবং চালকের দায়িত্বশীলতার বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আলীকদম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে সত্যতা নিশ্চিত করা হয়েছে।

রিটেলেড নিউজ

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত


বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত


হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত


রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত


ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর